খুলনায় দোনলা পাইপগান উদ্ধার কোস্ট গার্ডের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ এএম

খুলনায় একটি দোনলা পাইপগান উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাত ২টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ কয়রার গাবুরা ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা থেকে একটি দোনলা পাইপগান উদ্ধার করে। টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রটি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত