বিসিসিএমইএর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

বাংলাদেশ চারকোল ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিসিসিএমইএ) বিশেষ সাধারণ সভা ১৪ ডিসেম্বর হোটেল ফারস্ এন্ড রিসোর্ট ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিস্তারিত আলোচনার পর সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আগাম নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হন গিয়াস উদ্দিন চৌধুরী খোকন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হক আব্বাসী।

সভায় বিসিসিএমইএ সদস্যের ছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও বর্তমান পরিচালনা সহায়ক কমিটির অন্যতম সদস্য মো. গিয়াস উদ্দিন চৌধুরী খোকন ও বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ সদস্য সচিব মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। জিয়াউল হক সভায় সঞ্চালনা করেন এবং আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্ব করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত