হলিউড তারকারা তাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনে বড় করেন। এক্ষেত্রে ব্যাতিক্রম হলিউড তারকা রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি দম্পতি। সম্প্রতি এ দম্পতি প্রকাশ করেছেন কিভাবে সন্তানদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করেছেন।
সিএনএনকে এ তারকা দম্পতি জানান, তারা সন্তানদের যতটা সম্ভব স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, তাদের ওপর আমাদের শৈশবকালের বিষয়গুলো কিংবা তখনকার সঙ্গে এখনকার পার্থক্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না।
ডেডপুল এবং উলভারিন তারকা জানান, তিনি এবং তার স্ত্রী দুজনেই একটি শ্রমজীবী পরিবার থেকে এসেছেন। তাদের সন্তানরা এখন যে সুযোগ-সুবিধা পেয়ে বড় হচ্ছে তারা তা কখনোই পান নি। তারা না চাইতেই যে উপহার পায় বা যে স্বাধীনতা ভোগ করে তা ছিল আমাদের কাছে কল্পনা।
তারা জানান, সন্তানরা ইতিমধ্যেই কৃতজ্ঞতা স্বীকার করেছে এবং তারা বিশ্বকে বুঝতে শুরু করেছে। তারা অন্যের দুঃখে সহানুভূতিশীল হয়ে বেড়ে উঠছে। তাদের কাছে মনে হচ্ছে সন্তানরা সঠিক শিক্ষায় বড় হচ্ছে। এ দম্পতির চারটি সন্তান রয়েছে- জেমস, ইনেজ, বেটি এবং অলিন।
কথিত প্রেমিকের বাড়ির বিয়েতে কৃতি, প্রেমে সিলমোহর? 