রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

রাজশাহীর তানোরে বাস শ্রমিকদের ওপর হামলায় জড়িত সিএনজি শ্রমিকদের গ্রেপ্তার এবং সিএনজি চালিত থ্রি-হুইলার চলাচলের নীতিমালা করার দাবিতে রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। ফলে ঢাকাসহ রাজশাহীর সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।  

বাস মালিক ও শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটিএর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শতাধিক সিএনজি চালিত থ্রি-হুইলার চলাচল করে। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়। পুলিশ এনিয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর মাঝেই সোমবার তানোরে সিএনজি শ্রমিকরা ৬ জন বাস শ্রমিককে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় সোমবার রাতে পুলিশের সাথে বাস মালিক ও শ্রমিকরা বৈঠক করার পর প্রশাসনের আশ্বাসে গত রাতে ঢাকা রুটের বাস চলাচল শুরু করে।

বাস শ্রমিকদের ওপর হামলায় জড়িত সিএনজি শ্রমিকদের গ্রেপ্তার এবং সিএনজি চালিত থ্রি-হুইলার চলাচলের নীতিমালা করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত