জুতার চামড়ার ভেতরে মিলল ৩৩ লাখ টাকার হেরোইন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

জুতার ভেতরে পাচারকালে সিরাজগঞ্জে ৩৩৪ গ্রাম হেরোইনসহ মোরছালিম (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় একটি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর (নতুনপাড়া) গ্রামের ফরজেন আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকরা হেরোইনের বাজার মুল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারের চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আমামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত