ঝিনাইদহের হরিনাকুন্ডুতে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ স্বপনের কিলঘুষির আঘাতে রাহাজ উদ্দীন (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ওই উপজেলার শিংগা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত রাহাজ একই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছি একই গ্রামের স্বপনের সাথে। এ নিয়ে ওই গ্রামের বাজারে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। পরে মাটিয়ে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। তখন রাহাজ উদ্দিন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিছুদূর যাওয়ার পর সে মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে পলাশ জানান, আমার বাবাকে মারধর করেছে স্বপন। তাকে গলাই গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে: প্রেস সচিব
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া বিচারপতিকে গ্রেপ্তারের দাবি