ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা মো. আব্দুল আউয়ালকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গত ৫ ডিসেম্বর দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ কার্যকরি পরিষদ গঠনকল্পে ২১ ডিসেম্বর নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়। এতে অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন ১৩-১৪ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় ও জমা দান, ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই ও ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার সময়সীমা দিয়ে নির্বাচনী তফসীল ঘোষণা করেন। নির্ধারিত সময় সীমায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রয় ও জমা পড়ে। প্রত্যাহারের শেষ দিনে ৪ জন সদস্য তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করলে কার্যকরি পরিষদের সভাপতি হিসেবে নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের প্রতিনিধি ফয়সাল আহমেদ বিশাল, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, দপ্তার ও প্রচার সম্পাদক পদে মানবজমিন প্রতিনিধি ফারুক ইফতেখার সুমন, কার্যকরি সদস্য -১ পদে যায়যায়দিন প্রতিনিধি ফেরদৌস কুরাইশী টিটু ও কার্যকরি সদস্য-২ পদে সিনিয়র সাংবাদিক কামরান পারভেজ।
ঘুষ চাইলে দরজা বন্ধ করে যা দেওয়ার দিয়ে দেন: জনপ্রশাসন সচিব
অত্যাচারের কারণেই হাসিনা সরকারের পতন হয়: সারজিস