বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় ১২ কমিটি বিলুপ্ত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কমিটি বিলুপ্ত করেছে দলটি।

গত সোমবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সলিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক জাহেদুল হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিলুপ্ত করা কমিটিগুলো হলো ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত