ফিফা দ্য বেস্ট নির্বাচনে বাংলাদেশের অধিনায়ক কোচ দুজনে দুরকম ভোট দিয়েছেন। লিওনেল মেসিকে ভোট দিয়েছেন সোহেল রানা। কোচ হাভিয়ের কাবরেরা ভোট ছিল রদ্রিকে।
বাংলাদেশের অধিনায়ক সোহেল রানার দ্বিতীয় স্থানে ভিনিসিয়ুস এবং শেষে জুড বেলিংহ্যাম। কোচ হাভিয়ের কাবরেরার প্রথম ভোট ছিল রদ্রির বাক্সে। তারপর ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস ও দানি কারভাহাল।
মিডিয়া প্রতিনিধি হিসেবে রায়হান আল মুগনির সেরা তিনে ছিলেনই না ভিনিসিয়ুস। তিনি প্রথম ভোট দিয়েছেন রদ্রিকে, তারপর বেলিংহ্যাম ও কারভাহালকে।
