চার দিনের রূপায়ণ প্রপার্টি এক্সপো শুরু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ এএম

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে চার দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪। এ এক্সপো চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক আই এক্সটেনশনে (জাপান স্ট্রিট) রূপায়ণ বিজনেস পার্কে এ এক্সপোর উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীনূর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন, হেড অব সেলস রাফায়াত উল ইসলাম ও হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেকসহ অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীনূর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক সুবিধা সংবলিত আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, যা এরই মধ্যেই রুচিশীল গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এসব আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতেই চার দিনের এই প্রপার্টি এক্সপোর আয়োজন।’

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ২৬ বছরের পথচলায় গতানুগতিক আবাসনের বাইরে গিয়ে প্রিমিয়াম গেইটেড কমিউনিটি, টাউনশিপ, কন্ডোমিনিয়াম এবং আইকনিক কমার্শিয়াল প্রকল্প নির্মাণে কাজ করে যাচ্ছে, যা গ্রাহকের স্বপ্ন পূরণে ভূমিকা রাখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত