মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান খান মাসুম গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন। তিনি দেশ রূপান্তরকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট পাটুরিয়া ফেরি ঘাটে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আলু দিয়ে ব্ল্যাকহেডস দূর করবেন যেভাবে