এবার কঙ্গনা রানাউতের নিশানায় রাহুল গান্ধী। ঘটনার সূত্রপাত ভারতের সংসদে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তি থেকে। এক সরকারদলীয় নেতার অভিযোগ সংসদ ভবনের সামনে তাকে ধাক্কা মেরেছেন বিরোধী দলীয়নেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাহুল। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা।
রাহুলকে কটাক্ষ করে‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, রাহুল নাকি সাংসদে এসেও নিজের পেশির জোর দেখান।
কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, ‘সাংসদদের উপর রাহুল গান্ধী হামলা করেছেন। এই লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনও ‘জিম ট্রেনার’। এ বার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনও সম্মান নেই।’
‘বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই উঠে আসবে’ 