বগুড়ায় উপজেলা কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল মালেককে (৫৪) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। আজ রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মো. আব্দুল মালেক ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলী সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাত সোয়া ৯ টার দিকে তাকে তার নিজ বাড়ি হতে গেপ্তার করা হয়। গেপ্তারের পর আসামিকে থানায় আনামাত্র বুকের ব্যথা অনুভব করলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ইসিজিতে কোন জটিলতা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ আসামিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় রেফার্ড করে। চিকিসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত