উত্তরা ক্লাবের সভাপতি ফরচুনা গ্রুপের মো. ফয়সল তাহের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম

উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফরচুনা গ্রুপ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি ও সমাজসেবক মো. ফয়সল তাহের। গত ২৫ ডিসেম্বর, বুধবার রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টর উত্তরা ক্লাব প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। মো. ফয়সল তাহের ২০২৪-২০২৫ মেয়াদে এই পদে দায়িত্ব পালন করবেন।

পরিচালনা পরিষদের অন্যরা হলেন, ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, হাসান ইবনে গিয়াস সাদি, মোশাররফ হোসেন, সালমান মাহমুদ, মো. গোলাম মাওলা, এ.এম. মাহমুদুর রহমান, আতাউল কবির খান, এবিএম মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, ড. মো. নান্নু মিয়া এবং মো. তৈমুর আজাদ।

নবনির্বাচিত সভাপতি মো. ফয়সল তাহের দেশ রূপান্তরকে বলেন, দলমত নির্বিশেষে উত্তরা ক্লাবকে সু-সংগঠিত করে ও সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরির মাধ্যমে ক্লাবের উন্নয়ন করতে চাই। ঢাকায় অনেক ক্লাব রয়েছে কিন্তু হাতেগোনা তিন-চারটি ক্লাবের ভেতর উত্তরা ক্লাব অন্যতম।

তিনি আরো বলেন, বর্তমান সময় বিভিন্ন জায়গায় ক্লাব প্রতিযোগিতা নেমেছে। আমাদের ক্লাবে প্রায় তিন হাজার মেম্বার রয়েছে।  যে সকল সদস্য রয়েছেন তাদেকে সর্বোচ্চ সেবা, কোয়ালিটি খাবার, ভালো পণ্য এবং একত্রিত করে ক্লাবের মূল চালিকাশক্তি আমরা ধরে রাখতে চাই। 

উত্তরা মডেল টাউনের ১ নম্বর সেক্টরে অবস্থিত ক্লাবটি রাজধানীর নেতৃস্থানীয় একটি সামাজিক ক্লাব। ক্লাবটিতে ২ হাজার ৭০০ সদস্যের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী ও রাজনীতিবিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত