কুমিল্লার ব্রাহ্মণপাড়া ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে ছুরিআঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলার ব্যাট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চড় থাপ্পড় মারে। এ নিয়ে সানাউল্লাহর বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন ছেলে শফিউল্লাহকে দাঁড়াল ছুরি দিয়ে পেটের বিভিন্ন জায়গায় উপযুপুরী আঘাত করলে ঘটনাস্থলে শফিউল্লাহ মাটিতে লুটে পড়ে যান। পরে স্থানীয় লোকজন শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত্যু ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নিহতের পিতা এরশাদ মিয়া বলেন, আমার নীরিহ ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরি দিয় এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে। আমি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শফিউল্লাহ মারা যান। আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।
চুরির অপবাদে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা
আইনশৃঙ্খলা সহনশীল রাখতে কাজ করছে সেনাবাহিনী
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও