বলিউডের আলোচিত অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি ‘ফাইটার’ এবং ‘সাভি’ ছবিতে ঝড় তুলেছেন এ অভিনেতা। কিন্তু অনেকেই হয়ত জানেন না, একসময় দিনের পরদিন গোসল না করেই কাটিয়ে দিতেন অনিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইয়ের এই বিশেষ কাণ্ড ফাঁস করেছেন বনি কাপুর।
১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ ছবিতে অনিলের অভিষেক হলেও ১৯৭১ সালে ‘তু পায়েল ম্যায় গীত’ ছবিতে কাজ করেছিলেন অনিল। সেখানে শশী কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে দুঃখের বিষয় ছবিটি মুক্তির আলো দেখেনি। বনি জানান, এই ছবিতে অভিনয়ের সময় দিনের পর দিন গোসল করতেন না অনিল।
বনি বলেন, ‘অনিল ছোট থেকেই অভিনেতা হতে চাইত। স্কুলের পড়াকালীন শশী কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল সে। শ্যুটিংয়ের পরেও মেকআপ অক্ষুণ্ন রাখার জন্য কয়েকদিন ধরে গোসল করত না অনিল।’
বনি জানান, অনিল সাজসজ্জা মুছতে চাইতেন না। অন্যথায় তিনি যে অভিনয় করছেন, সেটা নাকি সকলে বুঝতে পারবে না। তবে ক্যারিয়ারের শুরুতে অনিলকে প্রচুর লড়াই করতে হয়েছে বলেও জানান।
বিয়ে না করার সিদ্ধান্তে এখনো অনড় শ্রুতি হাসান!