৪ উইকেটের পর ৮১* রান, বশের রাজত্বে প্রোটিয়াদের লিড

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনেও সব আলো নিজের করে নিয়েছেন কোরবিন বশ। টেস্টের অভিষেক ইনিংসে হাত ঘুরিয়ে ধরেছিলেন ৪ শিকার। ব্যাটিংয়ে খেলেন অপরাজিত ৮১ রানের ইনিংস। ওপাশে কাউকে পেলে সেঞ্চুরিও হয়তো করে ফেলতেন। বশের এমন রাজত্বে প্রথম ইনিংসে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে পাকিস্তানের ২১১ রানের জবাবে প্রোটিয়ারা তোলে ৩০১ রান। সর্বোচ্চ ৮৯ রান করেন এইডেন মার্করাম। দলের ২১৩ রানের সময় মার্করাম ফিরে গেলেও প্রোটিয়াদের লিডে অঙ্কটা একশর কাছে নিয়ে যান বশ। ৯৩ বল খেলে ১৫টি চার মারেন তিনি।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন খুররম শেহজাদ ও নাসিম শাহ। আমির জামাল পান ২ উইকেট। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত হবে প্রোটিয়াদের। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮৮ রান। বাবর আজম ১৬ ও সৌদ শাকিল ৮ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত