সাদপন্থি গ্রুপের নেতা কাসেম চট্টগ্রামে গ্রেপ্তার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

তাবলিগ জামাতের সাদপন্থি গ্রুপের নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। কাসেমের বাড়ি ঢাকার সাভার এলাকায়। টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার হওয়া কাসেম।

নগরের ডবলমুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ জানান, জিয়া বিন কাসেমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত