বড়াইগ্রামে প্রহরীকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

নাটোরের বড়াইগ্রামে গভীর রাতে অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনাডাঙ্গার বিলে এ ঘটনা ঘটে।

গভীর নলকূপের ব্যবস্থাপক রিমন মোল্লা জানান, রাত ১১টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী গুরুমশৈল চিনিডাঙ্গা বিলে বিএডিসির গভীর নলকূপের ঘরে যায়। এ সময় তারা নলকূপের নিরাপত্তা প্রহরী আনসার আলী প্রামাণিককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার হাত-পা বেঁধে পাশে ফেলে রেখে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে ওই বিলের প্রায় ৪০০ বিঘা জমির চাষাবাদ হুমকির মুখে পড়েছে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের শনাক্তসহ আটকের জন্য পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত