এক ঘনিষ্ঠ ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে বচ্চন পরিবারকে। সোশ্যালে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় অমিতাভ বচ্চন, স্ত্রী জয়া বচ্চন এবং তাদের ছেলে অভিষেক বচ্চনকে। কিন্তু এই ছবিটি সোশ্যালে ভাইরাল হওয়ার পর একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে— ঐশ্বরিয়া কোথায়?
রবিবার ছিল রাজেশ যাদবের ছেলের বিয়ে, যিনি এবি কর্প-এর ম্যানেজিং ডিরেক্টর। বচ্চন পরিবারের এই প্রযোজনা সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রাজেশের। অনুষ্ঠানের ছবিতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি বেশ কিছু নেটিজেনের নজর কেড়েছে। সবার প্রশ্ন একটাই “ঐশ্বরিয়া কোথায়?” এমনকি জয়া বচ্চনের হাসি নিয়েও মজার মন্তব্য দেখা গেছে, যেমন “জয়া হাসছেন, অবিশ্বাস্য!”
অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতা ও ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল। তবে, এই গুঞ্জনের মাঝেও ঐশ্বরিয়াকে বচ্চন পরিবারের সঙ্গে বেশ কিছু অনুষ্ঠানে দেখা গেছে।
গত বছর ‘দ্য আর্চিস’ ছবির প্রিমিয়ারে অর্থাৎ অগস্ত্য নন্দার অভিষেক অনুষ্ঠানে ঐশ্বরিয়া উপস্থিত ছিলেন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছিলেন।
২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। তাদের প্রেমের গল্প বেশ কয়েক বছর ধরেই বলিউডে চর্চার বিষয় ছিল। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যা জন্মগ্রহণ করে। বচ্চন পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হলেও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়ে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের ভেতরের তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বাড়লেও, বাস্তবতা সম্পর্কে নিশ্চিত হতে সময় লাগবে।
হোটেলে রহস্যজনক মৃত্যু অভিনেতার, পচা গন্ধ বেরোতেই মরদেহ উদ্ধার 