‘শেখ মুজিব এদেশের স্বাধীনতা চাননি’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

শেখ মুজিব এদেশের স্বাধীনতা চাননি, আজীবন রাষ্ট্রনায়ক হতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেছেন, বাহাত্তরের সংবিধানে লেখা ছিল জনগণের ভোটের মাধ্যমে এদেশের সরকার গঠিত হবে। গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বহুদলীয় গণতন্ত্র থাকবে। তবে শেখ মুজিব নিজেই সংবিধানে প্রথম কালিমা লেপন করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করেছিলেন।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, শেখ মুজিব বাকশালের মুখপাত্র হিসেবে ৪টি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলেন। শেখ মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় ৪০ হাজার মায়ের বুক খালি হয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবের ব্যর্থতার কারণেই জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত