বিদেশ থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লায় লালমাইয়ে মাইন উদ্দিন নামের একজন প্রবাসির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ভুলইন দক্ষিণ ইউপির কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ২টি লাগেজ, ১টি ব্রিফকেস, ৫টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়।
ভুক্তভোগী বাহরাইন প্রবাসী মাইন উদ্দিন নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপিনের পরিকোট গ্রামের পেয়ার আহমেদের ছেলে।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক সাহাবুল বলেন, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি এলাকাবাসী ডাকাত সন্দেহে চোখবাঁধা অবস্থায় দুজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- লালমাই উপজেলার পেরুল উত্তর ইউপির দূর্লভপুর গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে রবিউল হাছান (৫০) ও ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের আবিদ আলীর ছেলে রওশন আলী (৫২)।
প্রাইভেটকার চালক নাজমুল হাসান বলেন, প্রবাসী ও তার শ্যালককে নিয়ে বাড়ি যাওয়ার সময় শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় কলমিয়া পৌঁছালে দেখি সড়কে গাছ ফেলে রাখা হয়েছে। ডাকাত আতঙ্কে আমি গাড়ি পেছনে নিয়ে যেতে গেলে দুপাশ থেকে ৮/৯ ডাকাত গাড়িতে আক্রমণ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রবাসীর সব মালামাল ও আমার মোবাইল নিয়ে যায়।
অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
আমাকে নির্বাচিত করলে সরাইল-আশুগঞ্জকে মডেল উপজেলা করব