শীতে যারা একটুতেই কাতর হয়ে পড়েন। অল্পতেই ঠা-া লেগে যায়, তারা সঙ্গে রাখতে পারেন বড় এলাচ। নিয়মিত বড় এলাচ খেলে অতিরিক্ত শীতবোধের সমস্যা কাটানো সম্ভব। বড় এলাচে ফেনোলিক নামের উপাদান রয়েছে, যা রক্ত সঞ্চালন ঠিক রাখে। এ ছাড়াও বড় এলাচে রয়েছে সিনিওল, তারপাইনিন এবং ক্যামফরের মতো জৈব সক্রিয় উপাদান, যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তাই শীতে যারা একটুতেই কাতর হয়ে পড়েন বা যারা শীতে ঠা-ার দেশে বেড়ানোর পরিকল্পনা করেছেন, তারা সঙ্গে রাখতে পারেন বড় এলাচ। বড় এলাচ শরীরকে দূষণমুক্ত করতে সাহায্য করে, হজমে সহায়ক, ঠান্ডা লাগার সমস্যা দূর করতে সাহায্য করে, ত্বক ভালো রাখে, মহিলাদের ইস্ট্রোজেনের মাত্রাও বৃদ্ধি করে। যা মনোপজের পরে মহিলাদের জন্য জরুরি। কারণ ওই হরমোনের অভাবে মহিলাদের অ্যালঝেইমার্সের মতো সমস্যা দেখা যায়। মস্তিষ্কের স্বাভাবিক কাজেরও অবনতি হয়।
কীভাবে খাবেন?
অল্প কয়েকটি দানা চিবিয়ে খেতে পারেন, চা, স্যুপ বা রান্নাতেও থেঁতো করে দিতে পারেন। পানিতে ফুটিয়ে দিনে ২-৩ বার খাবারের পরও ওই পানীয় অল্প করে খেতে পারেন।
