একটি বেসরকারি টিভি চ্যানেলে বি এন্ড টি মিটার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে উদ্দেশ্যমূলকভাবে বি এন্ড টি মিটার লিমিটেডের ব্যাপারে কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। এ বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে বি এন্ড টি মিটার কর্তৃপক্ষ গুলশানের এক হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সম্মেলনে প্রতিবেদনের বিভ্রান্তিকর তথ্যগুলোর সুনির্দিষ্ট জবাব পয়েন্ট আকারে তুলে ধরা হয়।
বছরে মিটার নষ্টের পরিমাণ, প্রিপেইড মিটার সংক্রান্ত ও বর্তমান প্রিপেইড মিটার কি ধরনের সমস্যা ও গ্রাহক ভোগান্তি তৈরি করছে এবং গ্রাহক সরাসরি খোলা বাজার হতে মিটার কিনলে এর মূল্য বৃদ্ধি পাওয়া এবং টেম্পারিং-এর সম্ভাবনা বৃদ্ধির ব্যাপারে সম্মেলনে আলোকপাত করা হয়।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বি এন্ড টি মিটার লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
