পিছিয়ে গেল কাভিশের কনসার্ট

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম

ব্লুব্রিক কমিউনিকেশনসের আয়োজনে এ বছরের ১০ ও ১১ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করার কথা ছিল কাভিশের।কাবিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামের আয়োজনের শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।

 প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্টটির তারিখ পেছানো হয়েছে। ১০ ও ১১ জানুয়ারির পরিবর্তে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’।

তারিখ পেছালেও কনসার্টের ভেন্যু পরিবর্তন হয়নি। রাজধানীর সেনাপ্রাঙ্গণেই বসবে জমকালো গানের আসর। 

এবারই প্রথমবার বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘কাভিশ’। পাকিস্তানের জনপ্রিয় এ ব্যান্ড দলটি  ১৯৯৮ সালে গঠিত হয়।

এ ব্যান্ডের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হলেন জাফর জাইদি ও মাজ মওদুদ। তাদের গড়া সেমি ক্ল্যাসিক্যাল এ ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‌‘ফাসলে’, ‌‘ও ইয়ারা’, ‘তেরে পেয়ার মে’ ইত্যাদি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত