নেত্রকোনায় আওয়ামী লীগের ২৮ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪০ এএম

নেত্রকোনায় আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালতে ২৮ জন আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে নির্দেশ দেয়।

গত বছরের ৮ সেপ্টেম্বর মদন উপজেলার চানগাঁও গ্রামের শামসুল হক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে ৩৯ জনকে আসামি করে মদন থানায় মামলা রুজু করলে আসামিরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাদের ছয় সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। আসামিরা হলেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান শামীম, সাংগঠনিক সম্পাদক ও কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক ছদ্দু মিয়া, সদস্য সচিব সেলিম, মদন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, গোবিন্দ্রশী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মামুন, আল আমিন, জিয়াউল করিম, মিজানুর রহমান মিলন, আমির হামজা, আবুল কালাম আজাদ, এরশাদ, বুলবুল মিয়া, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কোহিনুর, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম আল আমিন, হাদিস মিয়া, এখলাস খা, নুর খা, সাত্তার মিয়া, রিয়াজ উদ্দিন, আনোয়ার হোসেন আনু, অকুল ও রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত