অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন, বয়সসীমা ৩৫ 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:০৩ এএম

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির সার্ভিস পয়েন্ট বিভাগ অ্যাকাউন্টস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
বিভাগ: সার্ভিস পয়েন্ট
পদসংখ্যা: ০৩টি 

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: প্রতিদিনের ভিত্তিতে অ্যাকাউন্টিং লেনদেন, ক্ষুদ্র নগদ, বিল এবং ভাউচার প্রস্তুত। ওরাকল সিস্টেমে অ্যাকাউন্টিং ডাটার সঠিক রেকর্ডিং নিশ্চিত। সার্ভিস পয়েন্ট আয়কর এবং ভ্যাট-সম্পর্কিত কার্যক্রম প্রস্তুতে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত