তাসকিন আহমেদ ২০২৪ সালে ওয়ানডে ক্রিকেটে নিজেকে নতুন উচ্চতায় তুলে এনেছেন। মাত্র সাত ম্যাচ খেলেও তার দুর্দান্ত পারফরম্যান্স জায়গা করে দিয়েছে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে। বাংলাদেশের এই পেসারের পাশাপাশি একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের উদীয়মান সাইম আয়ুব থেকে শুরু করে শ্রীলঙ্কার পাথুম নিসানকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকা।
২০২৪ সাল ওয়ানডে ক্রিকেটের জন্য ছিল অদ্ভুত এক বছর। বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দলগুলো মনোযোগ দেয় ছোট ফরম্যাটের দিকে। এরপর শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। ফলে দলগুলোর ওয়ানডে ম্যাচের সংখ্যায় দেখা গেছে চরম বৈষম্য। শ্রীলঙ্কা খেলেছে ১৮টি ম্যাচ, সেখানে ভারত ও নিউজিল্যান্ড খেলেছে মাত্র তিনটি।
তবে সীমিত ম্যাচ খেলে নিজেদের সেরাটা দিয়ে অনেকেই জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে।
তাসকিন আহমেদ ২০২৪ সালে খেলেছেন মাত্র সাতটি ওয়ানডে। তবে তাতেই দেখিয়েছেন নিজের সামর্থ্যের ঝলক। নতুন বলে সুইং করানো, মাঝের ওভারে আক্রমণ এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার—সব বিভাগেই কার্যকর ছিলেন তিনি। বিশেষ করে মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩ উইকেটের স্পেল ছিল মনে রাখার মতো। নিসানকা ও অবিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে লঙ্কানদের ২৩৫ রানে থামাতে বড় ভূমিকা রাখেন তাসকিন।
তাসকিন ২০২৪ সালে সাত ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তার ইকোনমি ছিল ৫.৩, যা আধুনিক ওয়ানডে ক্রিকেটের প্রেক্ষাপটে বেশ প্রশংসনীয়।
উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ
সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস (উইকেটকিপার), আজমাতুল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফেন রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফর, তাসকিন আহমেদ।
বশিরের পর সাকিব, ভারত সফরে ভিসা জটিলতায় ইংলিশ পেসার
ফর্টিসকে হারিয়ে টিকে রইলো ব্রাদার্স, জিতেছে পুলিশও