বিধানসভার ভোটের আগে বিপাকে কেজরিওয়াল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ এএম

আগামী মাসেই দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই অস্বস্তি আম আদমি পার্টিতে। আবগারি কেলেঙ্কারি মামলায় দলটির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার একসময়কার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আবারও তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। গতকাল বুধবার দুজনের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) আইনি প্রক্রিয়া চালানোর অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বছর ৬ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে না। তবে আগে থেকেই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হতো সিবিআই ও পুলিশের। যদিও এর থেকে বাদ ছিল তদন্তকারী সংস্থা ইডি। পরবর্তীকালে এই তালিকায় আনা হয় তাদেরও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত