হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার অভিনেতারাই কেন টার্গেট?

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

বাবা সিদ্দিকিকে হত্যা, সালমান খানকে হত্যার হুমকি আর তারপরই সাইফ আলি খানের ওপর আক্রমণ, কোথাও গিয়ে যোগসূত্র অন্য ইঙ্গিত দিচ্ছে না তো! প্রতিটা নাম এক জায়গায় করলে একটা স্মৃতি  জীবন্ত হয়ে যায়, তা হলো হাম সাত সাথ হ্যায় ছবি। যেখানে কৃষ্ণসার হত্যা মামলায় নাম জড়িয়েছিল সাইফ আলি খানেরও। তিনিও সেই শিকারে ছিলেন। আর সেই সূত্রেই সালমান খানকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে লরেন্স-এর দল বিষ্ণোই। 

এই গ্যাংস্টারের চাপেই রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে সালমান খানের নিরাপত্তা। তবে তার তরফ থেকে কখনই সাইফ আলি খানকে আক্রমণ করার হুমকি মেলেনি। তাই হয়তো নিরাপত্তার বিষয়টা ততটা মোজবুত ছিল না।

বিগত কয়েক বছর ধরেই জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ১৯৯৮ সালে রাজস্থানে সিনেমার শুটিং চলাকালীন চিঙ্কারা ও কৃষ্ণসার হরিণ শিকার করেই বিতর্কে জড়িয়েছিলেন সালমান। বিরল এই হরিণ শিকার করার অপরাধে জেলেও যেতে হয় তাকে। এদিকে, বিষ্ণোই সম্প্রদায়ের পূজিত এই হরিণ। সেই কারণেই সালমানকে টার্গেট করেছেন লরেন্স বিষ্ণোই।

অন্যদিকে, সালমান খানের পাশাপাশি এবার শাহরুখ খানও হুমকি পেয়েছেন। ৫০ লাখ টাকা দাবি করে মুম্বাই পুলিশের কাছে হুমকি বার্তা গিয়েছে শাহরুখের নামেও। সেই স্মৃতির কারণে বলা যেতে পারে, তবে কি সালমান খানের পথেই সাইফ আলি খান। সত্যি যদি কোনও চোরের উদ্দেশ্য থাকে তাহলে কাউকে এভাবে নির্মম আঘাত করা যায়? 

এক বা দুই নয়, ৬ টি কোপ সাইফ আলি খানকে। যে আঘাত খুবই গুরুতর, দীর্ঘক্ষণ ধরে চলছে অপারেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত