কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, দেশে নানাভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। ইতোমধ্যে তারা বেশ কয়েকবার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাদের এ অপচেষ্টা কোনদিনও সফল হবে না।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার তাহেরপুর স্কুল মাঠে ডিগবার ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। দেশকে ভারতের অঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে। মানুষ এ দুঃশাসন থেকে বাঁচতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। কাপ্তান বাজার সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সিটিজেন্স ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিল্লাল হোসেন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সরকার।
শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা বলতে পারি না
ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে রেস্তোরাঁ ব্যবসা