বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন মোহাম্মদ মোশারফ হোসেন। অত্র ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।
মোশারফ হোসেন ১৯৬২ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছিলমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে বিকম (অর্নাস) সহ এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস, বাংলাশের (আইবিবি) একজন অ্যাসোসিয়েট (অওইই)।
মোশারফ হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। ওই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর যাওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের প্রধান ও প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগ, ঋণ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সংস্থাপন বিভাগ, ট্রেজারি বিভাগ, গ্রিন ব্যাংকিং ডিপার্টমেন্ট ও রিসার্চ অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে তিনি উত্তরা ব্যাংকের ‘হেড অব ক্রেডিট’ এবং ‘প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) ’ হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
