রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : খসরু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি। তবে মুক্তচিন্তা ব্যতীত কোনো জাতি সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্ত চিন্তা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের ৮৯ জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, ‘ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারবে না। শেখ হাসিনা বিদায় হওয়ার পর বাংলাদেশের মানুষ বিরাট একটি মনোভাব তৈরি করেছে। মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যে আকাক্সক্ষা দেখেছে, যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে, সেটি আমাদের ধারণ করতে হবে। রাজনৈতিক হিসেবে ধারণ করতে হবে দল হিসেবে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ কীভাবে গড়ব, সে বিষয়ে আমাদের প্রতিটি বিষয়ের ওপর অবস্থান থাকতে হবে।’

আমীর খসরু বলেন, ‘জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতা নেওয়ার পর তিন বছরের মধ্যে দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। কৃষক-শ্রমিক ব্যবসায়ী প্রতিটি বিষয়ের ওপর তিনি নজর রাখতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত