অনেক দিন ধরেই পর্দায় নেই চিত্রনায়ক ওমর সানী। সর্বশেষ তাকে দেখা গেছে গত বছরে ‘ডেডবডি’ সিনেমায়। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। এবার বিরতি কাটিয়ে এই নায়ক ফিরেছেন শুটিংয়ে। তবে সিনেমায় নয়, টেলিফিল্মে।
গতকাল শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানী। এর নাম ‘ব্ল্যাকমানি’। হাসান জাহাঙ্গীর পরিচালিত টেলিছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আজ এবং আগামীকাল শুটিং করবেন তিনি বলে জানা গেছে।
ওমর সানী বলেন, ‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে৷ অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।’
‘গোলাপ’ হয়ে আসছেন নিরব