শিক্ষার্থীকে বেত্রাঘাতের প্রতিবাদে অবরোধ শিক্ষিকা বরখাস্ত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:১০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে এক শিক্ষার্থীর চুল কাটাকে কেন্দ্র করে এলোপাতাড়ি বেত্রাঘাতের প্রতিবাদে গতকাল রবিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অভিযুক্ত শিক্ষিকাকে শোকজ ও সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, গত বৃহস্পতিবার কালিয়াকৈরের বেগম সুফিয়া মডেল হাইস্কুলের আইসিটি শিক্ষিকা শারমিন খন্দকার চুল কাটাকে কেন্দ্র করে দশম শ্রেণির শিক্ষার্থী ইমনকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন। পরে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে জানতে ওই স্কুলে গিয়ে শিক্ষিকাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত