ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর, একটি ঘরে অগ্নিসংযোগ ও দুটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সালথা থানার পুলিশ। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা, বোয়ালিয়া ও বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত শনিবার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারির জেরে গতকাল সকালে কিত্তা গ্রামের বাসিন্দা সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে ভাঙচুর ও টিনের ঘরে আগুন দেয় প্রতিপক্ষ। এ সময় একই গ্রামের ইন্তাজ মাতুব্বর, শফিকের দোকান ভাঙচুর করে টিভি ও রেফ্রিজারেটর লুট, বিএনপি নেতা বোয়ালিয়া গ্রামের মাজেদ মোল্লার দুটি ঘর, ইউনুস মোল্লার দুটি ঘর এবং বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর ভাঙচুর করে তারা।
