কুমিল্লার নাঙ্গলকোটে মোহাম্মদ সাগর হোসেন (৩২) নামের এক ব্যবসায়ীর গতিরোধ করে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন নিয়ে যায়।
উপজেলার বাংগড্ডা ইউপির বাংগড্ডা পূর্ব বাজার থ্রি স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। সাগর একই ইউপির গান্দাছী উত্তরপাড়া শামু কোম্পানির বাড়ি আবু তাহেরের ছেলে। এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) ব্যবসায়ী সাগর বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
জানা যায়, ব্যবসায়ী সাগর গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তার শ্বশুর বাড়ি মাহিনী গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাংগড্ডা বাজার পৌঁছালে পরিকোট গ্রামের কাইয়ুম, পারভেজ, শামীম ও দেলোয়ার হোসেন গতিরোধ করে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় তার কাছে থাকা নগদ ৯ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা নিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সাগর।
অভিযুক্ত কাইয়ুম বলেন, তেমন কোনো ঘটনাই ঘটেনি। আমরা দুবাইতে থাকা অবস্থায় ওই দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করি। এ ঘটনায় সাগর জানতে পেরে তার বোনের জামাইকে দিয়ে আমাদের নামের লিস্ট করে পাঠায়। এতে আমরা ওই দেশে ২ মাস ১০ দিন কারাভোগ করে দেশে আসি। দেশে আসার পরও সে আমাদেরকে হুমকি দিচ্ছেন। এটি জানার জন্য ওই দিন রাতে সাগর ভাইকে জিজ্ঞাসা করি। পরে সে তার ভুল স্বীকার করলে আমরা তাকে মাফ করে দেয়।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া
ডাকসু নির্বাচন আয়োজনে ঢাবির ৩ কমিটি