এনএসইউ’র ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার আয়োজনে ‘শপআপ ফাস্ট-ট্র্যাক: ক্যাম্পাস কানেক্ট’ অনুষ্ঠিত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) বুধবার (২২ জানুয়ারি) শপআপ ফাস্ট ট্র্যাক ক্যাম্পাস কানেক্ট' শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। 

অনুষ্ঠানে সিপিসি’র পরিচালক অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তিনি শপআপের ব্যবসায়িক ধারণা এবং উদ্যোগের প্রশংসা করে বলেন ‘শপআপ এমন একটি স্টার্টআপ, যাদের উদ্দেশ্য কেবল নিজেদের জন্য কাজ করা না, অন্যের জন্য কর্মসংস্থান তৈরি করা।’ শপআপের পরিচালক ও এনএসইউ'র সাবেক শিক্ষার্থী শাবাব দিন শারেক; শপআপের সিনিয়র এইচআর বিজনেস পার্টনার মুবতাসিন কবির; শপআপের ব্র্যান্ড ম্যানেজার ও এনএসইউ'র সাবেক শিক্ষার্থী ইশতিয়াক মাসরুর উপস্থিত ছিলেন।

শপআপের ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক মডেল ব্যাখ্যা করেন স্টার্টআপটির পরিচালক শাবাব দিন শারেক। তিনি প্রতিষ্ঠানটিতে চাকরির সুযোগ ও কাজের পরিবেশের বিষয়ে বর্ণনা করে ফাস্ট-ট্র্যাক প্রোগ্রাম কি এবং কীভাবে শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবে, তা তুলে ধরেন। 

ফিনান্স, সিএসই এবং ইইই’র স্নাতকদের জন্য ক্যারিয়ারে দ্রুত সফলতা পেতে ফাস্ট-ট্র্যাক একটি বিশেষায়িত প্রোগ্রাম। অনুষ্ঠানে শপআপের প্রতিনিধিরা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। 

প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ফাস্ট-ট্র্যাক প্রোগ্রামের প্রয়োজনীয়তা, ইন্টার্নশিপের সুযোগ এবং সম্ভাব্য ক্যারিয়ার অগ্রগতির সুযোগগুলি অনুষ্ঠানে আলোচনা করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত