চ্যাম্পিয়ন্স লিগের বদলে যাওয়া সংস্করণে মানিয়ে নিতে পারছিল না রিয়াল মাদ্রিদ। অবশেষে বুধবার রাতে সালজবুর্গের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা দেখাল দাপট। ৫-১ গোলের বড় জয়ে তারা নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। পাশাপাশি এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে উঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৯ থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলের পর জালের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রও। অর্থাৎ রিয়ালের ৫ গোলের ৪টিই এসেছে দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে। শেষদিকে অবশ্য একটি গোল শোধ করে স্বান্ত্বনা খুঁজে নেয় সালজবুর্গ।
ধীরগতির শুরুর পর ২৩ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন রদ্রিগো। এরপর রিয়াল শুরু করে আক্রমণের পর আক্রমণ। ৩৪ মিনিটে জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। বিরতির পর ৪৮ মিনিটে সালজবুর্গ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।
৫৮ মিনিটে গোল উৎসবে যোগ দেন ভিনিসিয়ুস। দারুণ এক শটে গোল করে দলকে বড় জয়ের পথে আরেকটু এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এরপর ৭৭ মিনিটে ফের গোল করেন ভিনি। পাঁচ গোল হজমের পর একটি গোল শোধ করে সালজবুর্গ। একই রাতের অন্য ম্যাচে ফেইনুর্দের কাছে ৩-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ।
গার্দিওলার সিটিকে উড়িয়ে দিল পিএসজি
এবার প্রশ্নবিদ্ধ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন