বিদ্যুতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ এএম

জ¦ালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত তিন কোটি মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন প্রকল্পে বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্ব ব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটির (এসইউএফ) তহবিল থেকে তিন হাজার ৬৪২ কোটি ৪৮ লাখ টাকা সহায়তার লক্ষ্যে প্রকল্পটির মূল ঋণচুক্তি ২০১৮ সালে।  পরে মহামারী চলাকালীন কভিড সংশ্লিষ্ট প্রকল্পে মূল অর্থায়ন ৪৫০.৬৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহার করা হয়েছিল। এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ আগামী ৩০ বছরে পরিশোধ করতে হবে। এই ঋণের সুদহার ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ দশমিক ৭৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত