রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ‘বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন’।
গত বুধবার রাতে সংগঠনটি রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কম্বল বিতরণ শুরু করে। পরে মতিঝিল, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকা, হাইকোর্ট মাজার ও খিলগাঁও রেলগেট এলাকায় কম্বল বিতরণ করে সংগঠনটি।
এ সময় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম, সিনিয়র সভাপতি কালাম ফয়েজী, সহসভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, কোষাধ্যক্ষ সৈয়দ বেলাল হোসাইন, মহিলা সম্পাদক নীলা শেখসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম বলেন, আগামীকাল থেকে সারা দেশে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম ব্যাপকভাবে শুরু হবে। বিজ্ঞপ্তি
