হোয়াটসঅ্যাপে ছবির সঙ্গে গানহোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরদের জন্য প্রতিনিয়ত মেটা নতুন নতুন ফিচার যুক্ত করছে। তবে এবার তারা এমন এক ফিচার নিয়ে আসতে চলেছে, যা গানপ্রেমিকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। তবে মেটার নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে। যার ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা। বিটা ইউজাররা আপাতত এই ফিচার ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই ব্যবহারকারীর এ ফিচারের সুবিধা নিতে পারবেন। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতো হবে। ব্যবহারকারীরা গানের তালিকা থেকে নিজেদের পছন্দমতো গান ব্যবহার করতে পাবেন। পাশাপাশি তারা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করা যাবে।
যেভাবে এ ফিচার কাজ করবে
ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্যবহার করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত ভিডিও থেকে মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিওর মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কনটেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।
