বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু ৩ এপ্রিল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

এ বছর (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। ভর্তি শুরু হবে ৩ এপ্রিল থেকে। গতকাল শুক্রবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্র্তৃক প্রণীত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আগামী ৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হবে। এজন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (ফমসব.ঃবষবঃধষশ.পড়স.নফ) আবেদন করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশনাবলি www.dgme.gov.bd) ও www.dghs.gov.bd) ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ (২০০+১০০) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে। আবেদন শেষ হবে ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদনের ফি জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। এরপর ভর্তি শুরু ৩ এপ্রিল এবং ভর্তি কার্যক্রম শেষ হবে ১২ এপ্রিল।

বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বিএমডিসি কর্র্তৃক প্রণীত ও অনুমোদিত ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত