টাঙ্গাইলে বাধার মুখে পরীমণির অনুষ্ঠান স্থগিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণি আসার কথা ছিল। এ খবরে তার ভক্ত ও যুবকরা অপেক্ষার উচ্ছ্বাসে মেতেছিল। কিন্তু বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরীমণিকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় মহল। চাপের মুুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’টির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত দুই-তিন দিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুুসল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয়, সে ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়।

কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুুল কালাম ভূঁইয়া বলেন, ‘হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুুষ্ঠানটি স্থগিত করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, ‘স্টোর কর্তৃপক্ষ আমার কাছে অনুুমতি নিতে এসেছিল। তাদের শর্ত দেওয়া হয়েছিলÑ সেখানে যানজট বা জনদুর্ভোগ করা যাবে না। সেটা মেনেই তারা রাজি হয়েছিল।  বিষয়টি এসিল্যান্ড ভালো বলতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত