সাত কলেজের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেন ঢাবি প্রো-ভিসি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪২ এএম

সাত কলেজের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সুশৃঙ্খলভাবে সমাধানের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

রবিবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে এ কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে- এটা অত্যন্ত দুঃখজনক। এতে আমি অত্যন্ত মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পারিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির অবসান ঘটবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত