হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। তবে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না। ওলামায়ে কেরামকে আ.লীগ অনেক ব্যবহার করেছিল। হাসিনা কুফরি মতবাদের বিশ্বাসী।
সোমবার (২৭ জানুয়ারি) হেফাজতে ইসলাম কুমিল্লা জেলা ও মহানগর আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনে অর্জিত মজলুমদের বিজয় ও যথার্থ স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে ইসলামী শক্তির সুসংহত ঐক্য গড়ে তুলতে হবে।
সম্মেলনে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।
হবিগঞ্জ পৌরসভাকে হাইকোর্টের রুল