গাজীপুরের কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় কালীগঞ্জ থানা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি মোহাম্মদ আবদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিমা আফ্রাদ। বিশেষ অতিথি ছিলেন এস এম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুর-এ-এলাহী, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদুল হাসান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মো. মজিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ফিয়ারা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি ইউএনও তানিমা আফ্রাদ প্রথমে সব সংবাদকর্মী ও কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্যদের শুভেচ্ছা ও অভিবাদন জানান। অনুষ্ঠানে কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনকির হোসেন ও ফরিদ-উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এবাদুল্লাহ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল রায়, কোষাধ্যক্ষ বিক্রম শিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কেফায়েত উল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদক মানসুরা আক্তার, নির্বাহী সদস্য সাজিদ দেওয়ান, মাহফুজুর রহমান, মো. হেলাল উদ্দিন হেলাল, বিল্লাল হোসেন, মো. মাসুম মিয়া, মো. মাসুদ দর্জী, খোরশেদ আলম শেখ, মো. হাবিবুল্লাহ, নুসরাত জাহান নরিন ও শান্তা ইসলাম উপস্থিত ছিলেন।
