ক্যানসার প্রতিরোধ ও শনাক্তকরণে কোলনোস্কোপির ভূমিকা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ এএম

আজ  ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। মলাশয় এবং মলদ্বার ক্যানসার, একসঙ্গে বলা হয় কলোরেক্টাল ক্যানসার। বিশ্বজুড়ে তৃতীয় সর্বাধিক প্রাদুর্ভূত ক্যানসার এবং মলদ্বার ক্যানসার হলো ক্যানসারজনিত মৃত্যুর চতুর্থ শীর্ষ কারণ। মলাশয়ের ক্যানসার প্রতিরোধে এবং প্রাথমিক শনাক্তকরণে কোলনোস্কপির প্রধান ভূমিকা রয়েছে।

প্রাথমিক শনাক্তে জীবন বাঁচে

মলাশয়ের ক্যানসার প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে এবং সুচিকিৎসা নিশ্চিত করা যায়। তবে সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। প্রাথমিক শনাক্তকরণের জন্য চ্যালেঞ্জটি হলো যে মলাশয়ের ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। প্রায়শই কোনো লক্ষণ তৈরি করে না যতক্ষণ না রোগটি পরবর্তী পর্যায়ে অগ্রসর হয়। যে লক্ষণ দেখা যায় তাহলো  পেটে ব্যথা, ফুলে যাওয়া, মোচড়ানো রক্তাক্ত মল, অন্ত্র অভ্যাস পরিবর্তন,  কোষ্ঠকাঠিন্য, অবসাদ, অনুভূতি যে অন্ত্রগুলো কখনো খালি থাকে না, বমি বমি ভাব এবং বমি করা, মলদ্বার ব্যথা এবং ওজন হ্রাস।

কোলনোস্কোপি স্ক্রিনিং পরীক্ষায় সেরা

কোলনোস্কোপি হলো মলাশয়ের ক্যানসারের জন্য সংবেদনশীল স্ক্রিনিং পরীক্ষা। মলাশয়ের সমস্ত ক্যানসার স্ক্রিনিং পদ্ধতির মধ্যে কোলনোস্কোপি করার কারণে মৃত্যুর ঝুঁকি হ্রাস পেয়েছে। এমন এক যোগসূত্র রয়েছে কোলনোস্কোপির অন্যান্য বিকল্প রয়েছে। কিন্তু সেগুলোর ক্যানসারযুক্ত পলিপগুলো শনাক্ত করার ক্ষমতা সীমিত।

পলিপের মাধ্যমে শুরু হয়

কিছু অন্য ধরনের পলিপ আছে যার মাধ্যমে ক্যানসার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এই ধরনের পলিপকে সাধারণত প্রি-ক্যানসার বা এডেনোমাস বলা হয়। যদিও সব পলিপের মাধ্যমে ক্যানসার হয় না তবে পায়ুপথের ক্যানসারের জন্য পলিপ জড়িত। বংশগত কারণেও পলিপ হয়, অন্য কারও জীবনযাত্রার মানের ওপর নির্ভর করে, কারও কারও অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগের কারণে আর কিছু পলিপের কারণ জানা যায় না। কোলনোস্কোপির মাধ্যমে কোলন ক্যানসার পরীক্ষা করা যায় এবং যদি কোনো এডেনোমাস পাওয়া যায় তবে তা সরিয়ে ফেলা যায়।

উপসর্গ জেনে দ্রুত চিকিৎসা

কিছু উপসর্গ আছে যা বিপজ্জনক এবং দ্রুত চিকিৎসা শুরু করতে হয়। এগুলো হলো, পায়ুপথের রক্তক্ষরণ, সবসময় পেট ব্যথা এবং অস্বস্তি যা নিজে থেকে কম হয় না এবং দ্রুত ওজন কমে যাওয়া ও মলত্যাগের অভ্যাস পরিবর্তন হওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত