ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট শেষ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম

টিকিট ছাড়ার কিছু সময়ের মধ্যেই সব শেষ! আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একাধিক ম্যাচের ক্ষেত্রে দেখা গেছে এই ঘটনা। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবসময়ই দর্শকদের তুমুল আগ্রহ থাকে। এবার যুক্ত হয়েছে বাংলাদেশ-ভারত এবং ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। চোখের পলকে শেষ হয়ে গেছে এসব ম্যাচের টিকিট।

২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ওই ম্যাচের টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই সব শেষ হয়ে যায়। ২ মার্চ ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের টিকেটও শেষ হয় দ্রুত। তবে দর্শকরা হামলে পড়েছিলেন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য। ২৩ ফেব্রুয়ারির এই ম্যাচের টিকিট সবার আগে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ‘হিন্দুস্থান টাইমস’।

‘হাইব্রিড মডেলে’ আয়োজিত টুর্নামেন্টে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। গতকাল সোমবার বিকালে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার। তাই সবার টিকিট পাওয়ার সৌভাগ্য হয়নি। এদিকে ভারত সেমি-ফাইনালে উঠবে ধরে নিয়ে ৪ মার্চ দুবাইয়ের সেমি-ফাইনালের টিকেটও শেষ হয়ে গেছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত