মুহিবুল্লাহর মুক্তি নিয়ে কারাফটকে বিক্ষোভ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০ এএম

‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র নায়েবে আমির মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখকে (৫১) মুক্তি দিতে বিলম্বের অভিযোগে কারাফটক অবরোধ ও মানববন্ধন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে একটি সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেøক্সের মূল গেটে ওই বিক্ষোভ হয়। বিকেলে শায়েখ মো. মহিবুল্লাহকে মুক্তি দেওয়া হলে কর্মসূচি তুলে নেওয়া হয়।

শায়েখ মো. মহিবুল্লাহকে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আধ্যাত্মিক নেতা মনে করা হতো। ২০২৩ সালের ৯ আগস্ট ‘উগ্রবাদী জঙ্গি’ উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি মো. মহিবুল্লাহকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।

জানা গেছে, ৩১ জানুয়ারি উচ্চ আদালত থেকে শায়েখ মো. মহিবুল্লাহর জামিনের আদেশ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পৌঁছায়। কিন্তু সোমবার পর্যন্ত তিনি কারাগার থেকে ছাড়া পাননি। গতকাল সকালে ‘জামিনের কাগজ কারাফটকে পৌঁছার পরও অন্যায়ভাবে বন্দিকে আটক রেখে উচ্চ আদালতের আদেশ অবমাননার প্রতিবাদে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার ও জেল সুপারের বিরুদ্ধে মানববন্ধন আয়োজনে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ লেখা ব্যানার নিয়ে কারাফটক অবরুদ্ধ করেন ওই নেতার কিছুসংখ্যক সমর্থক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত